শিরোনাম
◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংকটজনক মুহূর্তে আমেরিকার জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরানের ছাত্ররা

ইয়াসিন আরাফাত : [২] পার্সনিউজ’র খবরে বলা হয়েছে, ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের ছাত্ররা তেহরানে আমেরিকার স্বার্থ দেখাশোনাকারী সুইস দূতাবাসে জরুরি ওষুধ ও মানবিক ত্রাণ পাঠিয়েছে।

[৩] বিশ্ব মহামারী করোনার মধ্যেও ট্রাম্প প্রশাসন অবরোধ শিথিল না করায় প্রতীকী প্রতিবাদ হিসেবে এবং প্রয়োজনে মার্কিন জনগণের পাশে থাকার ঘোষণা দিয়ে তারা এক গাড়ি ওষুধ ও মানবিক ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

[৪] এর আগে এই সুইস দূতাবাসের মাধ্যমে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পরিচালিত বাকিতুল্লাহ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমেরিকার জনগণের জন্য ইরানের তৈরি করোনা শনাক্তকরণ কিট উপহার হিসেবে পাঠিয়েছে। আল জাজিরা

[৫] সে সময় বাকিয়াতুল্লাহ মেডিক্যাল সায়েন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান বলেছিলেন, আমেরিকার সরকার আমাদের শত্রু, জনগণ নয়। তাই এই দুঃসময়ে জনগণের চিকিৎসার লক্ষ্যে কিটগুলো সুইজারল্যান্ড দূতাবাসে জমা দেয়া হয়েছে।

[৬] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে আমেরিকা বিশ্বে শীর্ষে অবস্থান করছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৫ হাজার ৬ শ’র বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়