শিরোনাম
◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে মার্কিন প্রস্তাব সরাসরি নাকচ করেছে ভেনিজুয়েলা

ইয়াসিন আরাফাত : [২] ভেনিজুয়েলার সরকার পরিষ্কারভাবে জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসেছেন। ফলে মাদুরোর পদত্যাগের যেকোনো প্রস্তাব এবং দেশে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বক্তব্য অগ্রহণযোগ্য। আলজাজিরা, ওয়েব নিউজ ২৪, পার্সটুডে

[৩] দেশটির পররাষ্ট্র মন্ত্রী জর্জ আরেজা বলেন, ভেনিজুয়েলার ভোটাররা সম্মান পাওয়ার অধিকার রাখেন এবং তারা কখনো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করবে না।

[৪] সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলা যদি নিকোলাস মাদুরোকে বাদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব মেনে না নেয় তাহলে মার্কিন সরকার ভেনেজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে।

[৫] এর জবাবে ভেনিজুয়েলার সরকার বলেছে আমেরিকার এই প্রস্তাব ভেনিজুয়েলার নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার একটি নগ্ন প্রচেষ্টা। তবে দেশটির সরকার-বিরোধী পক্ষ বলেছে, আমেরিকার এ প্রস্তাব বৈধ এবং যৌক্তিক।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, ভেনিজুয়েলার তেল সম্পদ দখল করা এবং দেশটিকে নতজানু করার জন্য আমেরিকা এসব অপতৎপরতা চালাচ্ছে।

  • সর্বশেষ