শিরোনাম
◈ নভেম্বরের মধ্যে বন্ধ তিন সার কারখানা চালুর উদ্যোগ সরকারের ◈ গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দার বৈঠকের অভিযোগ, প্রমাণ দিতে রাশেদ খানকে জামায়াতের চ্যালেঞ্জ ◈ ভোগান্তিতে ২২ হাজার যাত্রী, রিয়াদ বিমানবন্দরে বুধবার থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা ◈ ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের সময় এগিয়ে এসেছে, বাংলাদেশে ৩ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জাপানের বিগ-বি পরিকল্পনা কী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে বাংলাদেশের সম্ভাবনা এবং ভারতকে যুক্ত করতে চায় কেন? ◈ মাদুশাঙ্কার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ধস পাকিস্তানের, ফাইনা‌লে শ্রীলঙ্কা ◈ আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ কর‌বে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ বুধবার মিরপুরে বাংলা‌দেশ-ও‌য়েস্ট ইন্ডিজ সি‌রি‌জের প্রথম টেস্ট ◈ জাপানের চাকরির বাজারে বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ সুন্দরবনের পশুর নদীতে ১২৫০ টন কয়লাবোঝাই জাহাজডুবি, ঝুঁকিতে জীববৈচিত্র্য

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে মৃতদের ব্যবহারের জন্যে ১ লাখ ‘বডিব্যাগ’ সংগ্রহ করছে পেন্টাগন

রাশিদ রিয়াজ : [২] লক্ষাধিক মার্কিন নাগরিক করোনাভাইরাসে মারা যেতে পারে এ ভয়ানক আশঙ্কা থেকেই পেন্টাগনের এধরনের প্রস্তুতি। পাশাপাশি চীনের প্রশাসনের বিরুদ্ধে করোনাভাইরাসের বিপুল প্রকোপের মাত্রা গোপন করা হয়েছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা অভিযোগ তুলেছেন। ব্লুমবার্গ

[৩] যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে গত তিনদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফ্লোরিডায় ফের নতুন করে বাসিন্দাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে। সিএনএন

[৪] ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে বিমান চলাচল স্থগিত করবে কি না সক্রিয়ভাবে চিন্তা করছে।

[৫] ফ্রান্স ও স্পেনে করোনাভাইরাসের মৃত্যু রেকর্ড করেছে। ইতালি ও জার্মানিতে লকডাউনের সময় সীমা আরো বৃদ্ধি পেয়েছে। ব্রিটেনে ১০ লাখ মানুষ করোনামুক্তির জন্যে অপেক্ষার প্রহর গুণছে। সকল বিদেশি জাপানে নামা মাত্রই কোয়ারেন্টাইনে বাধ্যতামূলক চলে যাচ্ছেন। অস্ট্রেলিয়াতে বিশাল এক ক্রুজশিপকে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে ।

  • সর্বশেষ