শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর ◈ বি‌লিয়ন ডলার খরচ ক‌রে বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের? ◈ এশিয়ান গেমসের অব্যবস্থার দায় পি‌সি‌বির চেয়ারম‌্যান মহ‌সিন নকভির ঘাড়ে ◈ দুবাই ছাড়লেন বেনজীর আহমেদ, অবস্থান জানতে ইন্টারপোলের সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ ◈ মেসি নেই, এখন থে‌কে নতুন ছকে এগোবে আর্জেন্টিনা ◈ এআই ক্যামেরার পর ঢাকার যানজট নিয়ন্ত্রণে আসছে ড্রোন ◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শামসুর রহমান শরীফের মৃত্যুতে স্পীকারের শোক

মনিরুল ইসলাম : [২] জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য, সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুর রহমান শরীফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

[৩] তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন একাদশ জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা সংসদ সদস্য থাকলেও তিনিই একমাত্র ভাষা সৈনিক ছিলেন।

[৪] শোকবার্তায় স্পীকার বলেন, তাঁর মৃত্যুতে জাতি এক অভিজ্ঞ পার্লামেন্টেরীয়ানকে হারালো এবং রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।

[৫] স্পীকার মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও শামসুর রহমান শরীফ এমপির মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই- আলম চৌধুরী এমপি।

  • সর্বশেষ