শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে ৩২৬ জন জাপানী নাগরিক বাংলাদেশ ত্যাগ করেছেন

লাইজুল ইসলাম : [২] বৃহস্পতিবার সকলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানববন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাড়া করা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সকাল ১০টায় জাপানী নাগরিকদের নিয়ে বিমানটি উড্ডয়ন করে।

[৩] এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বলেন, ঢাকা থেকে নারিতা যাবে বিমানের ৭৭৭-৩০০ ইআর মডেলের উড়োজাহাজ। বিজি ৪০০১ ফ্রাইটটি সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে। এতে আসন সংখ্যা ৪১৯।

[৪] জাপান দূতাবাসের মাধ্যমে দেশটির নাগরিকদের নিজ দেশে ফিরে যেতে এ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ। এর আগে ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ৩৫৬ মার্কিন নাগরিক ও কূটনীতিক। সেই ফ্লাইটে তাদের পোষা ৭টি কুকুরও ছিলো।

[৫] এরআগে ২৫ মার্চ রাতে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক ঢাকা ছাড়েন। ২৬ মার্চ সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ জন নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়