আবুল বাশার নূরু: [২] বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এর পক্ষ থেকে ৫শ গরীব, দুস্থ , অসহায় মানুষকে খাদ্য-সামগ্রী দেওয়া হয়েছে ।
[৩] বুধবার বিকেলে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এগুলো বিতরণ করা হয় । প্রত্যেককে এ সময় ৫ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, সাবান ও মাস্কসহ খাদ্য-সামগ্রী দেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণকালে সকলকে করোনা ভাইরাস সম্পর্কে আরও সচেতন করা হয় এবং দৈনন্দিন জীবনে করোনাভাইরাস বিস্তার রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয় ।
[৪] আব্দুর রহমান বলেন , আমরা রাজনীতি করি জনগণের জন্য । জনগণের দুঃখ , দুর্দশা , অসহায়ত্বে তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য । একজন নেতা ও বাংলাদেশের নাগরিক হিসেবে সৃষ্টিকর্তার বদৌলতে আমি নিজে ও আমার দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব মানুষের জন্য করছি এবং প্রাণঘাতি এই দূর্যোগ করোনা মোকাবেলায় আমাদের এই চেস্টা অব্যাহত থাকবে । সমাজের ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিতে আব্দুর রহমান বলেন , আমি সমাজের ধনী ও বিত্তবানদের অনুরোধ করব আপনারা মানুষের দুঃখ , দুর্দশায় এগিয়ে আসুন গরীব , অসহায় মানুষের পাশে দাড়ান ।
[৫] খাদ্য-সামগ্রী বিতরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র মোরশেদ রহমান লিমন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য রইচ উদ্দিন ফকির, গাজনা ইউপির সাবেক চেয়ারম্যান, ৮ নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা ইফতেখার আযম নিলু, গাজনা ইউনিয়ন আ‘লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কামাল, ৯ নং ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক মিন্টু মোল্যা, নারী নেত্রী তামান্না প্রমুখ।