শিরোনাম
◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির ◈ ক্যানসার ভ্যাকসিনে সফলতার দাবি রাশিয়ার, প্রথম রোগীর শরীরে কার্যকর প্রতিরোধ ◈ ভারত থেকে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: সংসদীয় কমিটিকে ভারত সরকার ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়েও নতুন দাবি, ছাত্র আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ ◈ টুথপেস্ট কেনার সময় যেসব বিষয় যাচাই করার পরামর্শ দিল বিএসটিআই ◈ নেপালে হিন্দু-মুসলিম সংঘর্ষ-উত্তেজনা, কারফিউ জারি: শান্তি বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের ◈ ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নতুন দায়িত্বে ◈ রাষ্ট্রপতি ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত: শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ◈ জা‌তিসং‌ঘের মহাস‌চিব‌কে ইরা‌নের পররাস্ট্র মন্ত্রণাল‌য়ের প্রশ্ন: আপনি কেন প্রধান দুই অপরাধীর নাম এড়িয়ে যান?

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা প্রাদুর্ভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল বেড়েছে প্রায় দ্বিগুণ

সুজন কৈরী: [২] কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ সময়ে কলের পরিমাণ ছিল ৩০ থেকে ৩১ হাজার। ১৮ মার্চ থেকে ৩১ মার্চ প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ হাজার কল বেড়েছে। এই সময়ে মোট কলের সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৭১। প্রতিদিন গড়ে কলের পরিমাণ ৫ হাজার ৩৬১

[৩] ৯৯৯ এর পরিদর্শক মো. আনোয়ার সাত্তার বলেন, এসব কলের মধ্যে ১৫ হাজার ৮২০ জন কলারকে বিভিন্ন সার্ভিস দেয়া হয়েছে। যাকে আমরা কল ফর সার্ভিস (সিএফএস) বলে থাকি। এসব কলের মধ্যে করোনা সংক্রান্ত কল ছিল ৫ হাজার ৮৩৮টি। এছাড়া করোনা রিলেটেড ইনকোয়ারী কল এসেছে ৭৯ হাজার ৯৪২টি। গত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব মিলিয়ে করোনা সংক্রান্ত মোট কল এসেছে ৮৫ হাজার ৭৮০টি। এর মধ্যে গত ২৫ মার্চ থেকে কলের সংখ্যা অনেকে বেড়েছে। সর্বশেষ ৩১ মার্চ কলের সংখ্যা ছিল ৫০ হাজার ২০৯টি।

[৪] তিনি আরো বলেন, কল পাওয়ার পর আমরা সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেই। এই সময়ের মধ্যে আগুনের ঘটনা বা অ্যম্বুলেন্স সেবা চেয়ে বেশ কিছু কল এসছে।

[৫] জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ বলেন, বর্তমানে ৯৯৯ একইসঙ্গে ১০০টি কল রেসপন্স করতে পারে। আমাদের এখানে প্রায় সাড়ে ৪শ’ লোক রয়েছেন। তারা তিন শিফটে কাজ করছেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়