শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অক্ষমতাকে জয় করে স্কুলের পাঠ্য বইয়ে উজ্জ্বল হৃত্বিক

মুসফিরাহ হাবীব: [২] জীবনে চলার পথে নানা বাধা পেরিয়ে ধীরে ধীরে নিজেকে বলিউডের শীর্ষে প্রতিষ্ঠিত করেছেন হৃত্বিক রোশন। অনেকের জীবনেই তিনি অনুপ্রেরণা। সেই লড়াকু হৃত্বিকের জীবনে সোনালি সূর্যের আলোর সন্ধান পাওয়ার গল্প ছাপা হয়েছে তামিলনাড়ুর ষষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের ‘সেলফ কনফিডেন্স’ অধ্যায়ে। ‘লাইফ এন্ড ভ্যালুজ’ নামের এ বইটির প্রকাশক এস চাঁদ পাবলিকেশন।

[৩] এই সময় পত্রিকা জানায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে ভাইরাল হয়েছে এ তথ্য। একজন জানান, সময় কাটানোর জন্য ভাইঝির বই ঘাঁটতে গিয়ে হৃত্বিকের জীবনের গল্পের অধ্যায়টি চোখে পড়েছে তার।

[৪] ছোটবেলায় তোতলানোর সমস্যা ছিল হৃত্বিকের। এজন্য তাকে সহপাঠীদের হাসির খোরাকও হতে হয়েছে। হীনমন্যতায় ভুগে একটা সময়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে হৃত্বিক সেই কুন্ঠা থেকে বেরিয়ে আসেন। বাড়ান আত্মবিশ্বাস। বাকিটা অবিকল রূপকথার মতোই!

  • সর্বশেষ
  • জনপ্রিয়