মশিউর অর্ণব: [২] ডেনমার্কের গেলেহাস শহরের অধিবাসী ৮৫ বছর বয়সী ইনগা রাসমুসেন এবং জার্মানির সাডারলাগাম শহরে থাকেন ৮৯ বছর বয়সী কার্স্টেন টুচসেন। বিবিসি, ডয়েচে ভেলে।
[৩] বুধবার পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ হাজারের বেশি। অপরদিকে, ডেনমার্কে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারের কাছাকাছি। ওয়ার্ল্ডোমিটার
[৪] করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর, দুই সপ্তাহ আগে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছিল জার্মানি ও ডেনমার্ক।
[৫] চলমান লকডাউনের মধ্যেও বয়স্ক প্রেমিক যুগল ইনগা ও টুচসেন প্রতিদিনই জার্মানি ও ডেনমার্কের সীমান্তবর্তী শহর আভেনটফটে এসে দেখা করছেন।
[৬] দেখা করতে আসার সময় তারা একে অপরের জন্য নিজেদের ঘরে তৈরি লেমনেড ও অন্যান্য সুস্বাদু খাবার নিয়ে আসেন।
[৭] সোশ্যাল ডিসটেন্সিং এর নির্দেশনা মেনে পরস্পরের মধ্যে দুই মিটারের নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা আড্ডা দিচ্ছেন ও পানাহার করছেন।
[৮] লকডাউনের মধ্যেও সীমান্তের দুই দিকের দুই দেশ থেকে প্রতিদিনই এভাবে দেখা করতে আসায়, বর্তমানে স্থানীয় তারকায় পরিণত হয়েছেন বয়স্ক এই যুগল।