শিরোনাম
◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২০, ১২:৪৮ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২০, ১২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২৫ বছর পর বেলুর মঠে সৌরভ, দুস্থদের মধ্যে বিতরণ করলেন ২ হাজার কেজি চাল

স্পোর্টস ডেস্ক : [২] করোনা মোকাবিলায় রাজ্য সরকারের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে গত সপ্তাহে বোর্ড সভাপতি প্রস্তাব দিয়েছিলেন। রাজ্য সরকারের হাতে ইডেন তুলে দেয়ার প্রস্তাবও দিয়েছেন সৌরভ। আগেই ঘোষণা করেছিলেন। ঘোষণা অনুযায়ী নিজ হাতেই চাল বিতরণ করতে পুরোনো মাঠে গেলেন সৌরভ।

[৩] পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থা সিএবি সৌরভের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করে। প্রেস বিবৃতিতে জানানো হয়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও লালবাবা রাইস যৌথ উদ্যোগে দুস্থদের বিনামূল্যে চাল বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। নিরাপত্তার জন্য অনেককেই সরকারি বিদ্যালয়ে রাখা হয়েছে।

[৪] বোর্ডের পক্ষ থেকেও রীতিমত টুইট করে জানানো হয়েছে, প্রাক্তন ক্রিকেটারের এই প্রয়াস অন্যদেরও উদ্বুদ্ধ করবে। বোর্ডের পক্ষ থেকে টুইট করে লেখা হয়, সৌরভের এই উদ্যোগ দেশের অন্য নাগরিকদেরও উদ্বুদ্ধ করবে রাজ্যের দুস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য।

[৫] সৌরভ নিজে টুইট করে ছবি শেয়ার করে লেখেন, ২৫ বছর পর বেলুর মঠ এলাম। দরিদ্রদের ২০০০ কেজি চালও বিতরণ করলাম।

[৬] পিটিআইকে সৌরভ বলেছিলেন, যদি রাজ্য সরকার আমাদের কাছে সাহায্য চায় তাহলে এই ফেসিলিটি ব্যবহার করতে পারে। এই মুহূর্তের যেটাই প্রয়োজন সেটাই করতে আমরা প্রস্তুত। কোনও সমস্যা হবে না।

  • সর্বশেষ