শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সদ্যজাত শিশুর নাম রাখা হলো ‘লকডাউন’

ডেস্ক রিপোর্ট : [২]প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আর করোনার বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে ভারতে যখন ২১ দিনের ‘লকডাউন’ চলছে তখন নিজেদের সদ্যজাত শিশুর এমন নাম রাখলেন এক দম্পতি।এর আগে জমজ দুই বাচ্চার নাম রাখা হয়েছে করোনা আর ভাইরাস। এবার রাখা হলো লকডাউন। পিবিবিডি

[৩]বাংলা হান্ট ও ইন্ডিয়া রাগ নামে দুটি ভারতীয় অনলাইন গণমাধ্যমে প্রকাশ, গত সোমবার উত্তরপ্রদেশে দেওরিয়ায় ই শিশুর জন্ম হয়। পরিবারের সদস্যরা সন্তানের নাম লকডাউন রাখেন। এর নাম রাখার কারণ হিসাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসের কারণে গোটা ভারতে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ মুহূর্তে এ ঘোষণা দেশকে বাঁচাতে খুবই জরুরি বলে মনে করছেন তারা। তাই প্রধানমন্ত্রীর সেই নির্দেশকে সম্মান জানাতে নবজাতকের নাম লকডাউন রেখেছেন।

[৪]এ বিষয়ে নবজাতকের বাবা পবন জানান, ‘মহামারী করোনাকে রুখতে সরকার লকডাউনের ঘোষণা দিয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের অনেকেই তা মানতে চাচ্ছে না। অথচ সরকারের এই সঠিক পদক্ষেপে আমাদের উচিৎ সহায়তা করা, নির্দেশ মেনে চলা। এমন অবস্থায় আমার স্ত্রী সন্তান জন্মদান করলে আমরা আমাদের ছেলের নাম লকডাউন রাখার সিদ্ধান্ত নেই।’

[৫]প্রসঙ্গত, ভারতে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। তাই সেখানে ২১ দিনের জন্য চলছে লক ডাউন। এই পুরো সময়ে দেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই লকডাউন ভেঙ্গে অভিবাসী শ্রমিকরা এক এলাকা থেকে অন্য এলাকায় গেলেই বাধ্যতামূলক ১৪ দিনের সরকারি কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত দিয়েছে কেন্দ্রীয় সরকার।

  • সর্বশেষ