শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস মারবে ‘যন্ত্রদানব’, অভাবনীয় আবিষ্কারের মাথা বাঙালি গবেষক!

ডেস্ক রিপোর্ট : [২]বাতাসের মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে অভিনব এক যন্ত্র আবিষ্কারের দাবি করেছেন ভারতের দুই বাঙালি গবেষক। দেখতে অনেকটা কিম্ভূতকিমাকার রোবটের মতো হলেও এই যন্ত্রটি করোনার বিস্তার ঠেকাতে দারুণ কাজে আসবে বলে বিশ্বাস তাদের। আইআইটি খড়্গপুরের ডা. দেবায়ন সাহা এবং এইমসের শশী রঞ্জন এই যন্ত্রটি তৈরি করেছেন। নাম দিয়েছেন এয়ারলেন্স মাইনাস করোনা (Airlens Minus Corona)। যুগান্তর, এইসময়

[৩]দেবায়ন ও শশী জানান, যন্ত্রটিতে থাকবে আয়নযুক্ত পানি, যা ফোঁটায় ফোঁটায় বেরিয়ে বাতাসকে পরিষ্কার করে তুলবে। এই পানির সংস্পর্শে এলেই ভাইরাসে থাকা প্রোটিন অকার্যকর হয়ে পড়বে। ফলে করোনার বিস্তার আর ঘটবে না। তাদের মতে, বাজার-ঘাট, বাসস্ট্যান্ড কিংবা হাসপাতালের মতো জায়গাগুলোতে যেখানে মানুষের ভিড় বেশি হয়, সেখানে বেশ উপকারী হতে পারে এয়ারলেন্স মাইনাস করোনা যন্ত্রটি। প্রসঙ্গত, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারও একইভাবে ভাইরাসকে অকেজো করার ক্ষমতা রাখে। তাহলে এই আবিষ্কারের গুরুত্ব কোথায়?

[৪]দুই গবেষকের দাবি, নিজের হাত বা ঘর পরিষ্কারের জন্য স্যানিটাইজার অবশ্যই কার্যকরী। তবে একটা বড় এলাকা পরিষ্কার করতে, অর্থাৎ করোনামুক্ত করতে এই যন্ত্র বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস তাদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়