শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরের তিন উপজেলায় কেউ অভুক্ত থাকবে না, বললেন শেখ এ্যানি রহমান এমপি

বিপ্লব বিশ্বাস: [২] দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ রেখে মানবতার সেবায় পিরোজপুরের জেলায় তিন উপজেলার ১০ হাজার মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিলেন মহিলা সংরক্ষিত আসনের এমপি ও প্রধানমন্ত্রীর চাচী শেখ এ্যানি রহমান।

[৩] সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি লিটন শিকদার জানান, এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্দোগে আমরা শতাধিক কর্মী খাবার পৌঁছে দেয়ার কাজ করছি। আমরা ১০ হাজার প্যাকেটে চাল, ডাল, আলুসহ করোনা রোধের সাবান, মাস্ক বিতরণ করছি।

[৪] এ ব্যাপারে শেখ এ্যানি রহমান বলেন, আমি সার্বক্ষণিক মনিটরিং করছি। পিরোজপুর জেলার একজন জনগণও অভুক্ত থাকবে না। তাতে সরকারের সাহায্যের অপেক্ষা করতে হবে না। আমি নিজের উদ্দোগে প্রতি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কথা দিয়েছি। সেই মোতাবেক কাজ চলছে। তবে তা অবশ্যই সরকারের নিদর্শনা মেনে। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়