শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনের বনে আগুন, ১৮ দমকল কর্মী ও এক গাইডের মৃত্যু

সিরাজুল ইসলাম: [২] সিচুয়ান প্রদেশের লিয়াংসেন এলাকায় মঙ্গলবার ভোরে তাদের মৃত্যু হয়। সোমবার আগুন লাগে। পর্বত এলাকায় প্রচন্ড বাতাসে এক হাজার একরে আগুন ছড়িয়ে পড়ে। বিবিসি

[৩] দুই হাজারের বেশি দমকল কর্মী আগুন নেভাতে পাঠানো হয়েছে। তারা এক হাজার ২০০ লোককে উদ্ধার করেছে।

[৪] ওই দলে ২১জন কর্মী এবং একজন খামারের কর্মী গাইড হিসেবে কাজ করছিলেন। তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] ধোঁয়ায় পুরো এলাকা এবং পাশের ৭ লাখ ৭০ হাজার মানুষের ঝিয়াং শহর আচ্ছন্ন ছিলো। রাত দেড়টা থেকে ওই দলের সদস্যরা নিখোঁজ ছিলেন। সিনহুয়া

[৬] একটি খামার থেকে আগুন লাগে এবং পরে তা বনে ছড়ায় বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ২৫০ টনের গ্যাস কূপ, দুইটি গ্যাস স্টেশন এবং চারটি স্কুল ঝুঁকিতে রয়েছে। সিক্সস্থ টন

[৭] প্রেসিডেন্ট শি জিনপিং আগুন নিয়ন্ত্রণ এবং জানমাল রক্ষায় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। চায়না ডেইলি

[৮] ঘটনা তদন্ত করছে বন বিভাগ। কারো গাফিলতি কিংবা কেউ দায়ী হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এক কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়