শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসরে যাবেন হাফিজ

স্পোর্টস ডেস্ক : [২] পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ দেখতে দেখতে পার করেছেন জীবনের ৩৯টি বছর। আর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে ধরে রেখেছেন ১৭ বছর। কিন্তু আর কত? এবার বিরতি নেয়ার সময় চলে এসেছে। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় বলা হাফিজ, সব ফরম্যাট থেকে অবসর নিবেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই। ক্রিকট্রেকার

[৩] দীর্ঘদিন ধরে খেলার ফলে প্রায়শই হাফিজকে দুয়ো শুনতে হয়। কেন তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছাড়ছেন না। কিন্তু কখনো গ্রাহ্য করেননি তিনি এ সকল প্রশ্নের। কিন্তু এবার অবসরের ভাবনা মাথায় এসেছে। জানিয়েছেন অবসরের সময়ও। বলেছেন মাঠ থেকেই নিবেন অবসর।

[৪] হাফিজ অবসরে যেতে চান নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। বৈশ্বিক টুর্নামেন্টটিতে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেব। এরপর শুধু টি-টোয়েন্টি লিগগুলোতে খেলব। ক্রিকফ্রেঞ্জি

[৫] আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ৯১ টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ। অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে নাম্বার ওয়ানের দারুণ একটা লড়াই ছিলো তার। একমাস সাকিব তো পরের মাসে হাফিজ। তবে পরবর্তীতে বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় সাকিবের সঙ্গে আর পেরে ওঠেননি।

  • সর্বশেষ