শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে- ডিআইজি ব্যারিস্টার হারুন

আবদুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : [২]আতংক নয়, সচেতন হতে হবে; করোনা পরিস্থিতিতে ধৈর্য এবং সাহসের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ ।

[৩] তিনি বলেন, পুলিশকে আরও মানবিক আচরণের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে হবে। রেঞ্জের জেলা পুলিশ সুপারদের নির্দেশনা দেয়া হয়েছে কোনও অবস্থাতেই অসহায় মানুষকে কষ্ট দেওয়া যাবে না । জনগণকে বোঝাতে হবে । সরকারের উদ্দেশ্য মানুষকে ঘরে রাখা । প্রয়োজন ছাড়া কেউ যেনো ঘর থেকে বের না হন । রোগ যাতে না ছড়ায়, সেটা যেমন নজরে রাখতে হবে, ঠিক তেমনই , কারও যাতে সমস্যা না হয়, সেটাও মানবিকতার সঙ্গে পুলিশকে দেখতে হবে।

[৪] প্রবাস থেকে যারা দেশে এসেছেন তাঁদেরকে অবশ্যই নিজের,পরিবারের এবং জাতির স্বার্থে কোয়ারেনটিনে থাকতে হবে।

[৫] তিনি আরো বলেন, একটা সময় সাধারণ মানুষ থানায় বা পুলিশের কাছে যেতে ভয় পেতো। এখন সেই পরিবেশ আর নেই। সেবার মানসিকতা ও মানবিক পুলিশ তৈরিতে কাজ করছি আমরা। ময়মনসিংহে এখনও কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি।

[৬] ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ নগরের পাশাপাশি গ্রামেও জনসচেতনতা তৈরীর জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে।

[৭] করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া দরিদ্রদের পাশে সমাজের বিত্তবান তথা ধনীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। ইতোমধ্যই তিনি শতাধিক পরিচ্ছন্ন কর্মী ও দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়