শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাসে প্রথমবার পেছালো অলিম্পিক গেমস, নতুন তারিখ ২০২১ সালের ২৩ জুলাই

আক্তারুজ্জামান : [২] করোনাভাইরাসের থাবায় অবশেষে পিছিয়ে গেলো টোকিও অলিম্পিক ২০২০। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের জন্য একবার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দুইবার অলিম্পিক গেমস বাতিল হয়েছিলো। কিন্তু পেছালো এই প্রথম। সিএনএন

[৩] অলিম্পিক আয়োজনের জন্য ২৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপান। ১১ হাজার ক্রীড়াবিদ ও ৬ লাখ দর্শকের উপস্থিতি কাম্য করছে আয়োজকরা। এক বছর পেছানোয় ৫.৮ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে জাপানের। ব্লুমবার্গ

[৪] এ বছরের ২৪ জুলাই জাপানের টোকিওতে শুরু হওয়ার কথা ছিলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস। কিন্তু বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এ বছর আর পর্দা উঠছে না। আয়োজক দেশ জাপান ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত আসে। ফার্স্টপোস্ট

[৫] অলিম্পিক শুরুর নতুন নির্ধারিত তারিখ হচ্ছে ২৩ জুলাই, ২০২১। যা চলবে ৮ আগষ্ট পর্যন্ত। এছাড়াও প্যারাঅলিম্পিক শুরু হবে সামনের বছরের ২৩ আগষ্ট থেকে। যা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়