শিরোনাম
◈ বাংলাদেশের চা শিল্পে সংকট: উৎপাদন কমছে, ব্যয় বাড়ছে, নিলামে মিলছে না ন্যায্যমূল্য ◈ দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক ইউটিউবার ধ্রুব রাঠি মুক্ত, ফের গেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের ◈ আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ ৩ নেতা মুক্তি পেলেন আদালতে ◈ ৩৯ কো‌টি ৪০ লাখ ডলার নি‌য়ে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রাপ্তিতে বাংলা‌দেশ ২০তম ◈ সৌ‌দি আর‌বে কিং খা‌লিদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক ◈ শেষ মুহূর্তে ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ, ১০ জনের টটেনহ্যামের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ◈ ‌গেতাফেকে ৩-০ গো‌লে হারা‌লো বার্সেলোনা ◈ সৌদির পক্ষে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামার ইঙ্গিত ট্রাম্পের ◈ স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বিএনপির ◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটগ্রামে ত্রাণ নিয়ে সংঘর্ষ, গ্রাম পুলিশসহ আহত ৬

লালমনিরহাট প্রতিনিধি : [২] জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে চেয়ারম্যান ও ইউপি-সদস্য গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই জন গ্রাম পুলিশসহ উভয় পক্ষে ৬ জন আহত হয়েছে।

[৩] রোববার রাতে ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত ও ১ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলামের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] স্থানীয়রা জানান, করোনা ভাইরাসের কারণে নিন্ম আয়ের মানুষজনের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। রোববার বিকালে বুড়িমারী ইউনিয়ন পরিষদ মাঠে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। ওই ত্রাণের সুবিধাভোগীদের তালিকা তৈরি নিয়ে রাতে ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত গ্রুপ ও ১ নং ওয়ার্ডের সদস্য হাফিজুল ইসলামের গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ থামাতে গিয়ে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আঃ রাজ্জাক ও আইয়ুব আলীসহ উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

[৫] ইউ-পি সদস্য হাফিজুল ইসলাম বলেন, চেয়ারম্যান একাই তালিকা তৈরী করে ত্রাণ বিতরণ করছেন। আমি এ বিষয়ে খোঁজ খবর নিতে গেলে চেয়ারম্যানের লোকজন হামলা চালায়। এতে আমার ছেলে রিফাতসহ কয়েকজন আহত হয়েছে।

[৬] বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন অন্য ভাবে তালিকা তৈরী করে তিনি নিজেই ত্রাণ বিতরণ করেছেন। বিতরণস্থল আমার ইউনিয়ন হওয়ায় আমি সেখানে উপস্থিত ছিলাম। রাতে হঠাৎ করে ইউ-পি সদস্য হাফিজুল ইসলামের লোকজন এসে হামলা চালায়। এতে গ্রাম পুলিশ আঃ রাজ্জাক ও আইয়ুব আলীসহ কয়েকজন আহত হয়েছে।

[৭] পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, বিষয়টি লোকমুখে জানতে পেয়েছি। আরো শুনলাম রাতেই নাকি তাদের মাঝে মিমাংশাও হয়েছে। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

[৮] পাটগ্রামের ইউএনও মশিউর রহমান বলেন, রাতে বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান ফোনে বিষয়টি আমাকে অভিযোগ করেছেন। চেয়ারম্যানের দাবী, দুই জন গ্রাম পুলিশ আহত হয়েছে। আমি লিখিত অভিযোগ করতে বলেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ