শিরোনাম
◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় দ্বিতীয়বার সতর্কবার্তা, কী ঘটছে সৌদিতে? ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনে উড্ডয়নের পরই বিমানে আগুন, ৮ আরোহী নিহত

সিরাজুল ইসলাম: [২] ম্যানিলা আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার রাত ৮টায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ‘মেডিকেল ইভাকুয়েশন’ মিশনের অংশ হিসেবে জাপানের হ্যানেডা বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। আলজাজিরা

[৩] বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পরপরই আগুন লাগে। রানওয়ের শেষ প্রান্তে গিয়ে অগ্নিনির্বাপণ কর্মীরা বিভিন্ন রাসায়নিকদ্রব্য ছিটিয়ে আগুন নেভায়। তারা প্রাণহানি ঠেকাতে পারেননি।

[৪] বিমানবন্দরের জেনারেল ম্যানেজার এড মনরেল সংবাদ সম্মেলনে বলেন, দুর্ভাগ্যবশত বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই। তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর সব রানওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে।

[৫] নিহতদের মধ্যে একজন মার্কিন এবং অপরজন কানাডার নাগরিক ছিলেন। রয়টার্স, দ্য স্টার

[৬] বিমানটির মালিক ফিলিপাইনের লায়নএয়ার। রোববার রাত ৮টায় এটিতে আগুন লাগে। আকাশে ধোঁয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। দ্য টুইন-জেট ওয়েস্ট উয়িন্ড ২৪ বিমানটিতে তিনজন চিকিৎসাকর্মী, তিনজন ক্রু, একজন রোগী এবং তার একজন সহযোগী ছিলেন বলে জানান সিনেটর রিচার্ড গর্ডন।

[৭] করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কয়েক সপ্তাহ ধরে ফিলিপাইনে বিমান চলাচল বন্ধ রয়েছে। ইনকোয়ারার

  • সর্বশেষ