শিরোনাম
◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]দীঘিনালায় অজ্ঞাত রোগে শিশুর মৃত্যু, আক্রান্ত ২০

খাগড়াছড়ি প্রতিনিধি : [২] শনিবার রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালার পাহাড়ি পল্লী রথিচন্দ্র পাড়ায় অজ্ঞাত রোগে ধনিতা ত্রিপুরা (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে স্থানী সূত্রে জানা যায়।

[৩] দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তনয় তালুকদার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, আক্রান্ত শিশুদের ঘটনাস্থলে গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরীক্ষা নিরীক্ষার আগেই তারা কী রোগে আক্রান্ত এবং কী রোগে শিশুটি মারা গেছে তা বলা যাবে না।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেছেন, যদি এটা হামের লক্ষণ হয় অথবা শিশুরা হামেই আক্রান্ত হয়ে থাকে, তাহলে বিশেষ ব্যবস্থায় এমআর ক্যাম্পেইন করার উদ্যোগ গ্রহণ করা হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ