শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার উদাসীন না থাকলে করোনার তীব্রতা প্রকট হতো না: ফখরুল

যুগান্তর : [২] বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে প্রবাসী বাংলাদেশিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের মর্মান্তিক প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, চীন থেকে প্রথম ছড়িয়েপড়া এই মহামারী ভাইরাসরোধে বাংলাদেশ সরকার উদাসীন না-থাকলে এদেশে এর তীব্রতা হয়তো এতো প্রকট হতো না।

[৩] ‘সরকারের সমন্বিত উদ্যোগে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লকডাউন,’ ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়।

মির্জা ফখরুল বলেন, প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছেন। করোনা ভাইরাসের মহাআতঙ্কে সমগ্র বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রতিটি মুহূর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন দীর্ঘ হয়ে যাচ্ছে।

[৪] ‘লকডাউন, আইসোলেশন ও সেলফ কোয়ারেন্টিনে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।’

তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে– এই মহামারী আরও কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। প্রাণসংহারী এই ভাইরাসের আতঙ্কে বাংলাদেশসহ বিশ্ববাসী চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে।

[৫] ‘এই অবস্থার দ্রুত অবসান না-হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কি হবে তা সহজেই অনুমেয়। বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সব রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট।’

এই মহাসংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোন মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

[৬] তিনি বলেন, করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি।

পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারাবিশ্বের বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

[৭] মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত: মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। রোববার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

  • সর্বশেষ