শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনের তিন রেফারি নার্স হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে

স্পোর্টস ডেস্ক : [২] জীবনটা বাঁচলেই না ফুটবল। করোনা যে ভাবে বিশ্বকে গ্রাস করছে তাতে শান্ত থাকার সুযোগ নেই। তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনই কেউ বলতে পারছে না। ইরাগারজে ফার্নান্দেজ তাই ফুটবল ছেড়ে এখন নেমেছেন করোনার বিরুদ্ধে যুদ্ধে। তিনি একা নন। ২৬ বছর বয়সী ইরাগারজের পদাঙ্ক অনুসরণ করেছেন রেফারি জুদিত রোমানো আর এলেনা প্যালেজরাও। তিনজনই এখন হাসপাতালের নার্স।- মার্কা

[৩] স্পেনের নারী ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লা লিগায় রেফারিং করেন ইরাগারজে। পুরুষদের ফুটবলের তৃতীয় বিভাগের আসর সেগুন্দা বি’তেও রেফারি হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। তবে গত প্রায় পাঁচ বছর ধরে তিনি বিলবাওয়ের রেকালদে হেলথ সেন্টারে নার্সিং প্র্যাকটিস করছিলেন। কিন্তু রেফারিং তার পেশা। তাই এতদিন নার্সিং থেকে দূরে ছিলেন। কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইয়ের দিনে তিনি এখন নার্সিং করছেন মন দিয়ে।

[৪] স্পেন প্রায় দুই সপ্তাহ ধরে লকডাউন চলছে। আরও দুই সপ্তাহ সেখানে লকডাউন চলার কথা। যদিও মেয়াদ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই অবস্থায় যতটা সম্ভব দেশের মানুষের সেবা করে চলেছেন ইরাগারজে ফার্নান্দেজ। ওভাইডোর সেন্ট্রাল ইউনিভার্সিটি হসপিটালে অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কাজ করছেন তিনি। তার বোন জুদিত রোমানোও স্বাস্থ্যসেবায় মন দিয়েছেন বলে জানা গিয়েছে।- লা রাজন

  • সর্বশেষ
  • জনপ্রিয়