শিরোনাম
◈ আজ দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ অ‌্যাস্টন ভিলাকে হা‌রি‌য়ে ম্যানসিটির আরও কাছে ম্যান‌চেস্টার ইউনাইটেড ◈ আবা‌সিক ক্যাম্পের জন্য দল ঘোষণা করলো বাফু‌ফে  ◈ উত্তরায় রিকশাচালক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও শপিং কমপ্লেক্স ভাঙচুর (ভিডিও) ◈ গাজায় ইসরাইলি বিমান হামলায় ৯ পুলিশসহ ১৩ জনের মৃত্যু ◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮ বাংলাদেশি, সর্বাধিক মৃত্যু যুক্তরাষ্ট্রে

আসিফুজ্জামান পৃথিল : [২] শনিবার সর্বশেষ কাতারে এক বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যের দেশটিতে এটি প্রথম মৃত্যুর ঘটনা। আনাদলু, স্ট্রেইটস টাইমস, আল জাজিরা

[৩] কাতারের বাইরে সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইতালিতে বাংলাদেশি মারা গেছেন।

[৪] এদের মধ্যে যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ১০ জন, যুক্তরাজ্যে ৫ জন, ইতালি ও সিঙ্গাপুরে একজন করে।

[৫] ২৪ মার্চ নিউইয়র্কের এলমাস্ট হাসপাতাল ও প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত পাঁচ বাংলাদেশি মারা যান। এদের তিনজন নারী এবং দুজন পুরুষ। এদের মধ্যে মাত্র তিনজনের পরিচয় পাওয়া গেছে।

[৬] এর আগে যুক্তরাষ্ট্রে গত ২৩ মার্চ মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। তার আগের আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের দুজন বাংলাদেশি।

[৭] লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে খসরু মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।

[৮] মঙ্গলবার একই হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের আরেকজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন।

[৯] যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন দেশটিতে।

[১০] ইতালির মিলানে গত ২০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এক বাংলাদেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়