শিরোনাম
◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর ◈ পর্যন্ত ১৮ কোটি মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পযর্ন্ত ততদিন চব্বিশ চলবে: শেরপুরে শফিকুর রহমান ◈ কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আহব্বায়ক সহ ৮ নেতা বহিষ্কার ◈ নতুন বাজেটে বাংলাদেশের জন্য ব্যাপক হারে বরাদ্দ বাড়াল ভারত ◈ বাঘারপাড়ায় বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ◈ নরসিংদীর ঘোড়াশালে আড়াই বছরের  শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ◈ ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পথসভায় মির্জা ফখরুল: এবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্তব্ধ কর, জব্দ কর: গান বাঁধলেন মমতা

মুসফিরাহ হাবীব: [২] ‘স্তব্ধ কর, জব্দ কর, করোনাকে ভয় পেয়ো না/ ভিড় থেকে সবাই দূরে থাক, করোনাকে ছুঁতে দেব না’— ‘সবাই মিলে লড়তে হবে, বাংলা কখনও হারে না”-এ লাইন গুলো লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[৩] পশ্চিমবঙ্গের মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতেই তার এ গান বাঁধা। ভারতে করোনাভাইরাসের থাবায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০। আক্রান্তের সংখ্যা্ও বেড়ে চলছে। পরিস্থিতি মোকাবিলায় আতঙ্কের মধ্যেই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন মমতা। এ গান দিয়েই তিনি সচেতন করছেন সবাইকে।

[৪] ভাইরাসকে আমরা হারাবই, এ বিশ্বাসও এনে দেওয়া চেষ্টা করেছেন নিজের লেখা ও সুর দেওয়া গানটির মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৪৫ সেকেন্ডের এই গানটি গেয়েছেন প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। এর আগেও বহুবার সচেতনতা ও নিজের কথা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একাধিকবার তুলি ও কলম হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা। এবার এই করোনা-গান দিয়ে রাজ্যবাসীকে প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানালেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়