শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী নিয়ে শ্রমজীবী মানুষের পাশে ছাত্রলীগ

সমীরণ রায় : [২] প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

[৩] ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, দেশের সব দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে ছাত্রলীগ মাঠে নেমেছে। গরিব, শ্রমজীবী ও দরিদ্র মানুষদের রক্ষায় সংগঠনটি নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে।

[৪] ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গত শনিবার সারারাত ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে। সেটা শ্রমজীবীদের মধ্যে বিতরণ করেছি। দেশের দুর্যোগকালে ছাত্রলীগ এভাবেই গণমানুষের পাশে দাড়াচ্ছে।

[৫] রোববার সকাল থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজধানীর গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়