শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জাহানে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা

সিরাজুল ইসলাম : [২] শনিবার রাতে এ হামলা চালানো হয়। বেলেস্টিক তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই দেশটির বিমান বাহিনী ধ্বংস করে ফেলেছে। আলজাজিরা

[৩] আরব কোয়ালিশনের মুখপাত্র কর্নেল আল মালিকি বলেন, দুইটি ক্ষেপণাস্ত্র রাজধানী রিয়াদে রাত ১১টা ২৩ মিনিটে এবং জাহানে একটি ক্ষেপণাস্ত্র রাত ১১টা ২০ মিনিটে ইয়েমেন থেকে ছোঁড়া হয়। আঘাত হানার আগেই এগুলো ধ্বংস করা হয়। এতে কেউ হতাহত হয়নি।

[৪] হুতিরা হামলার দায় স্বীকার করেছে। এ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সৌদি আরব মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। আলআরাবিয়া টেলিভিশন

[৫] গভীর রাতে বিকট শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

[৬] ইয়েমেন সীমান্ত থেকে রিয়াদের দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার। সেখানে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে আসছে।

[৭] ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু-রাব্বু মানসুর হাদিকে উৎখাত করতে গৃহযুদ্ধ করছে হুতিরা। তাকে পুনর্বহাল করতে সৌদির নেতৃত্বে হামলা চালায়। এ যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয় এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। আলজাজিরা, সাবাহ ডেইলি। সম্পাদনা : শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ