শিরোনাম
◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায় ◈ অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি ◈ অনলাইন স্ক্যাম ও মানবপাচারে কঠোর শাস্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫ ◈ হবিগঞ্জের পর এবার সিলেটে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা (ভিডিও) ◈ ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর, বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ◈ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ◈ তীব্র তাপপ্রবাহে বিলিয়ন ডলারের ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে: বিশ্বব্যাংক ◈ পরিবর্তন শুরু করতে হবে নিজেদের মধ্য থেকেই: মির্জা ফখরুল ◈ তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও সংঘর্ষের ভিডিও ভাইরাল, নিজের অবস্থান যা জানালেন ডাকসু নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেষবারের মতো মৃত মায়ের মুখটা দেখতে পারলেন না হাবিবুল বাশার

ডেস্ক রিপোর্ট : [২] প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে যখন সবাই ঘরবন্দি, তখন মা’কে হারানোর দুঃসংবাদ পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। গতকাল  দুপুরে কুষ্টিয়াতে তার মা রিজিয়া বেগম মারা যান।সময়ের কণ্ঠস্বর, প্রিয়ডটকম, প্রথমআলো

[৩] মায়ের মৃত্যুসংবাদ পেয়েই ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়ার প্রস্তুতি নেন বাশার। কিন্তু কুষ্টিয়া থেকে হাবিবুলের স্বজনরা করোনাভাইরাসের কারণে তাকে সেখানেে আসতে নিষেধ করেন।

[৪] গতকাল দুপুরে হাবিবুল বাশার এ বিষয়ে  গণমাধ্যমকে জানিয়েছেন, শেষ পর্যন্ত পরিবারের সিদ্ধান্তই মেনে নেন তিনি। তাই ৫ দিন আগের দেখাই তার শেষ দেখা হয়ে রয়ে যায়।

[৫] এসব কথা বলে কান্নায় ভেঙে পড়ে হাবিবুল। তিনি বলেন,  গতকাল সন্ধ্যায় মাগরিবের পর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে মায়ের মরদেহ।

[৬] বাশারের বাবা কাজী মোতালেব উদ্দীন মারা যান ২০১৮ সালের ৩০ জানুয়ারি। মেজ ভাই সাবেক ফুটবলার একরামুল বাশার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান ৩ বছর আগে। শত কর্মব্যস্ততার ফাঁকে মাকে দেখতেই কুষ্টিয়া যেতেন হাবিবুল বাশার। আগামী দিনে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আরও যাওয়া হবে তার। কিন্তু মাকে তো আর দেখা হবে না। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়