শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০৪:৩৬ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কাজী মারুফ স্ত্রীসহ করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট : [২] ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। মারুফের বাবা পরিচালক কাজী হায়াত গণমাধ্যমকে এই খবরটি নিশ্চিত করেছেন। দেশরূপান্তর, বাংলানিউজ ও বিডি২৪লাইভ

[৩] কাজী হায়াত বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোগের অবস্থা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এ মুহূর্তে আইসোলেশনে রয়েছে। কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের ট্রিটমেন্ট চলছে।

[৪] তিনি আরো বলেন, প্রথমে কাজী মারুফের স্ত্রীর করোনা হয়। এরপর তার থেকে মারুফ আক্রান্ত হয়েছে। এখন চিন্তা হচ্ছে তাদের ২সন্তানকে নিয়ে। যদিও সন্তানরা এখন পর্যন্ত নিরাপদ আছে।

[৫] ২০০৩ সালে ‘ইতিহাস’ সিনেমা দিয়ে শোবিজে পা রাখেন চিত্রনায়ক মারুফ। অ্যাকশনধর্মী সিনেমার জন্য দর্শক মহলে তিনি পরিচিতি লাভ করেন। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়