শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাস বিপদে নার্সের দায়িত্বে ফিরলেন এই অভিনেত্রী!

মুসফিরাহ হাবীব: নার্সের ট্রেনিং নেওয়ার পর সমাজের কাজে আসার যে শপথ নিয়েছিলেন সে কথাই অক্ষরে অক্ষরে পালন করতে দিনরাত পরিশ্রম করছেন ভারতের মুম্বাইয়ের তরুণী অভিনেত্রী তথা নার্স শিখা মালহোত্র। অভিনয়ে সাময়িক বিরতি দিয়ে নার্সিংয়ে ফিরেছেন এই সাহসিকা।

মহারাষ্ট্রে করোনাভাইরাস যখন চোখ রাঙাচ্ছে তখনই চিকিৎসকদের সাহায্যে করতে এগিয়ে এলেন 'কাঞ্চল' ছবি খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজেই এ খবর জানিয়েছেন শিখা। আপাতত মুম্বাইয়ের এক হাসপাতালে করোনা আক্রান্তদের দেখভাল করতেই ব্যস্ত অভিনেত্রী।

বলিউডের এক ফোটোগ্রাফার ইনস্টাগ্রামে শিখার ছবি শেয়ার করে খবরটি প্রকাশ্যে এনেছেন। ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে নার্সিং শিখেছিলেন শিখা। মহারাষ্ট্রের করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে তিনি ফিরে গেছেন সেই কাজেই। যোগেশ্বরী পূর্বের বালাসাহেব ঠাকরে ট্রমা হাসপাতালের আইসোলেশন বিভাগে জরুরি পরিষেবায় রয়েছেন তিনি।

দিল্লির সফদরগঞ্জ হাসপাতালের বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজ থেকে ২০১৪ সালে নার্সিংয়ে পড়া শেষ করেন শিখা। পরে অভিনয়জগতে ঢুকে পড়ায় নার্সিংয়ের কাজ আর করা হয়ে ওঠেনি তার। কিন্তু করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে থাকায় একজন করোনা-যোদ্ধা হয়েই শিখা আবার এ পেশায় ফিরে এলেন।

  • সর্বশেষ