শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ মৃত ২৮ হাজার ৪৮৫, যুক্তরাষ্ট্রে সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়ালো

আসিফুজ্জামান পৃথিল : [২] বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ছাড়িয়েছে। মোট আক্রান্ত এখন ৬ লাখ ১৮ হাজার ১৮৮। ২০২টি দেশে এখন পর্যন্ত ছড়িয়েছে কোভিড-১৯। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৪৩ হাজার ১৩জন। ওয়ার্ল্ডোমিটার, ফক্স, সিএনএন, বিবিসি

[৩] ১ লাখ ৪ হাজার ৮৭৬ আক্রান্ত রোগী নিয়ে এখন শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১ হাজার ৭৫৩জন।

[৪] ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৯৫৩ জন। দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ১৮৩ জন।

[৫] স্পেনেও দ্রুত বাড়ছে মৃত্যু। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ২৪৮ জন। মারা গেছেন ৫ হাজার ৮১২ জন।

[৬] ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় বলেছেন আমরা সকলে মিলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি এবং সকলে মিলেই এই ভাইরাসকে হারিয়ে দেবো।

[৭] এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে করোনাভাইরাস মোকাবেলায় সাবেক সামরিক সদস্যদের আবারও ডেকে নিতে পারবেন তিনি।

[৮] ১ হাজার অতিক্রম করেছে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা। দেশটিতে মৃতের সংখ্যা এখন ১০১৯।

[৯] আংশিকভাবে খুলে গেছে প্রাণঘাতি এই ভাইরাসের উৎপত্তিস্থল উহান। চীনা এই শহরটির মেট্রো সার্ভিস খুলে দেয়া হয়েছে। বাইরে থেকে শহরটিতে প্রবেশেরও অনুমতি দেয়া হয়েছে। তবে এ থেকে বের হবার অনুমতি নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়