শিরোনাম
◈ বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের ◈ রেকর্ড মুনাফার পরও পুরো ব্যাংক খাতে লোকসান দেড় লাখ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ বিত‌র্কিত ট‌্যাক‌লে আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেতো না’ : আলজেরিয়া ডিফেন্ডার ◈ বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে কূটনৈতিক সমাধানের তাগিদ জাতিসংঘের ◈ ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর ফাঁদে মুসলিম নারী, প্রচারণার জন্য যৌনতাপূর্ণ ছবি তৈরি এবং অপব্যবহার করে ◈ ঘণ্টায় ১০ লাখ ডলার খরচ করলেও ১১৪ বছরে শেষ হবে না মাস্কের সম্পদ ◈ দক্ষিণ এশিয়ার চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ, পেছনে ভারত-পাকিস্তান ◈ গণভবনের সামনে যুবলীগের ঝটিকা মিছিল, দায় নিতে চায় না দুই থানা ◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়ারেন্টাইন সেন্টারের জন্য মিরপুর স্টেডিয়াম ব্যবহার করতে আপত্তি নেই বিসিবির

নিজস্ব প্রতিবেদক : [২] ব্রাজিলের মারাকানা, ভারতের রাজীব গান্ধী ও ইডেন গার্ডেন্সের পর এবার ঢাকার মিরপুর স্টেডিয়ামও করোনা মোকাবেলায় ব্যবহার হতে যাচ্ছে। ক্রিকটাইম

[৩] করোনাভাইরাসে সংক্রমণের সন্দেহ, লক্ষণ কিংবা উপসর্গ দেখা দেয়ার আগপর্যন্ত ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা রয়েছে। বাংলাদেশের মত বিশাল জনগোষ্ঠীর দেশে সরকারের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী মিরপুর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহারের সুযোগ করে দিতে প্রস্তুত বিসিবি। সময় টিভি

[৪] বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় ভূমিকা রাখার উদ্যোগ থেকেই বিসিবির এই পরিকল্পনা। এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে সচেতন থেকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি। ক্রিকফ্রেঞ্জি

[৫] মিরপুর স্টেডিয়ামকে করোনাভাইরাসের চিকিৎসার কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে বিসিবি। বোর্ডের এই শীর্ষ কর্তা বলেন, স্টেডিয়াম ব্যবহার করতে না দেয়ার কিছু নেই। আমাদের মনে রাখতে হবে- এটি একটি বৈশ্বিক দূর্যোগ, যা মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়