শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে শ্রমিকদের আন্দোলনে মিরপুর ২ নম্বরে সিরাজ গার্মেন্টস বন্ধ, একই দাবিতে রাস্তায় নেমেছেন অন্যান্য পোশাক কারখানার কর্মীরা

শরীফ শাওন : [২] সিরাজ গার্মেন্ট শ্রমিকরা জানান, কর্মক্ষেত্রে যাওয়ার সময় পুলিশি হয়রানির শিকার হচ্ছি। কারখানায় করোনা সতর্কতামূলক সরঞ্জাম নেই, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভস অপ্রতুল। সর্বত্র সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখলেও আমাদের কারখানা বন্ধ দিচ্ছে না। এ পরিবেশে কাজ করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই করোনা সঙ্কটময় মূহুর্তে কারখানা বন্ধের আহবান জানাই।

[৩] এ বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মালিকপক্ষ থেকে আব্দুর রাজ্জাক বলেন, আমাদের যথেষ্ট পরিমান সতর্কতামূলক সরঞ্জাম নিশ্চিত করা হয়েছে। আজ ১ লাখ পিচ মাল বায়ারদের হস্তান্তর করার কথা ছিল। এছাড়াও ৫ লাখ পিচ কার্যাদেশ রয়েছে। শ্রমিকদের বলা হয়েছিল ১ এপ্রিল পর্যন্ত কার্যাদেশ সম্পন্ন করে ছুটি দেয়া হবে। তাদের দাবিতে কারখানা বন্ধ করায় ক্ষতির মুখে পড়ছেন মালিকপক্ষ। বিজিএমইএ’র সাথে যোগাযোগ করা হলে তাদের থেকে কোন সহায়তা পাইনি।

[৪] কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হক বলেন, এ বিষয়ে আমার জানা নেই।

[৫] উত্তরার হাবিব মার্কেট সংলগ্ন এলিগ্যান্ট গ্রুপের কেসুপিয়া গার্মেন্ট শ্রমিকরা জানান, কারখানা বন্ধের আন্দোলন করা হলে শনিবার (২৮ মার্চ) বন্ধ রাখেন মালিকপক্ষ। রবিবার মালিক-শ্রমিক বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়াও মোহাম্মদপুরে হ্যাংকং নিট কারখানা, শেওড়াপাড়া এবং মিরপুর ১৪ নম্বরে অবস্থিত ২ টি কারখানায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

[৬] শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কারখানা বন্ধের আন্দোলন করেন পোশাক শ্রমিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়