শিরোনাম
◈ সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা ◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন বিজ্ঞানী অবরি গর্ডনের মতে, করোনামুক্ত হতে দুই বছর লাগবে, অ্যালেক্স পারকিনস বলেন, পুরোপুরি মুক্ত হবে না কখনো

দেবদুলাল মুন্না : [২] ইউনিভার্সিটি অব মিশিগানের রোগতত্তে¡র সহযোগী অধ্যাপক অবরি গর্ডন ‘লাইভ সায়েন্স’কে বলেন, যদি কোনো নতুন ভাইরাস এমন কোনো ব্যক্তির সংস্পর্শে আসে, যিনি ওই ভাইরাসের প্রতি সংবেদনশীল নন (অর্থাৎ ভাইরাসটি তাকে সংক্রমণ করতে সক্ষম হচ্ছে না), তখন ভাইরাসটি ছড়িয়ে পড়ার ধারাবাহিকতা ভেঙে যায়। সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সাধারণত একজন আক্রান্ত হলে তিনি দু’জনকে সংক্রমিত করেন।
[৩] ওই দু’জন থেকে আবার চারজন সংক্রমিত হন। এভাবে সংক্রমিতের সংখ্যা ক্রমে বাড়তে থাকে। কিন্তু ভাইরাসটি যখন এই চক্রে এগোতে গিয়ে একজনকে আর সংক্রমিত করতে পারে না, তখন সেই চক্রটি ভেঙে যায়। ফলে একসময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে, সংক্রমিত করার মতো আর মানুষ পাওয়া যায় না।
[৪] অন্যদিকে ইউনিভার্সিটি অব নটর ডেমের রোগতত্তে¡র শিক্ষক অ্যালেক্স পারকিনস ‘সায়েন্স নিউজ ডট অরগ’কে বলেন, রাতারাতি ভ্যাকসিন তৈরি করা কঠিন কাজ। এ কারণেই এখনো অনেক সংক্রামক রোগের ভ্যাকসিন নেই। করোনাভাইরাস কখনোই পুরোপুরি অদৃশ্য হবে না। এ ভাইরাস দুর্বল হয়ে পড়ে একসময় শ্বাসযন্ত্রের রোগ হিসেবে স্থায়ীভাবে টিকে যেতে পারে। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ