শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ৩দিনের জ্বরে এক ব্যক্তির মৃত্যু, ১২বাড়ি ‘লক ডাউন’

আরএইচ রফিক, বগুড়া প্রতিনিধি: [২] জেলার শিবগঞ্জের পল্লীতে ৩দিনের জ্বরে এক ব্যাক্তি মারা যাবার খবরে গ্রামের ১২টি বাড়ী লক ডাউন করা হয়েছে।

[৩] উপজেলার দাড়িদহ গ্রামে শুক্রবার রাতে ৩দিনের জ্বরে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যুতে করোনাভাইরাস আক্রান্ত ছিলেন সন্দেহ করা করা হচ্ছে। তবে আদেয় ওই ব্যাক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা না সে বিষয়টি নিশ্চিত নয় ।

[৪] এদিকে এসংবাদ লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম মৃত ব্যক্তির শরীরের রক্ত সংগ্রহের জন্য ওই গ্রামে রওয়ানা হয়েছে। এদিকে এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির বাড়ির আশেপাশের ১২টি বাড়ি ‘লক ডাউন’ করা হয়েছে।

[৫] শনিবার বেলা পোনে ২টায় এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা তারক নাথ ও সরকারি স্বাস্থ্য কেন্দ্রের আর আরএমও ডা. দেলোয়ারের মোবাইলে ফোনে বার বার কল দেয় হলেও তারা ফোন রিসিভ করেননি ।

[৬] অন্যদিকে স্থানীয় পুলিশ জেলা সিভিল সার্জন ও জেলা প্রশাসন অফিসের একটি দায়িত্বশীল সূত্র ওই গ্রামের বেশ কয়েকটি বাড়ী লক ডাউন করার খবরটি নিশ্চিত করে জানান জনগনের নিরাপত্তাজনিত কারনে যে কোন ধরনের সংক্রামক রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়