শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৮:৩৮ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসুন এই “নন্দঘোষ জাতীয় হিরো”দের জন্য সবাই দোয়া করি…

আশরাফুল আলম খোকন : আমরা অনেকেই সুযোগ পেলেই সমালোচনা করি, অন্যের ভুল ত্রুটি খুঁজে বের করি, গালি দিতেও দ্বিধা করি না। কারণ ওই লোকগুলোর বেতন ভাতা হয় আপনার, আমার ট্যাক্সের টাকায়। সুতরাং আমরা ধরেই নেই যে গালি দেয়া সমালোচনা করা আমাদের অধিকার। আবার অনেকেরই অভ্যাস।

সারা বিশ্বে এখন সংকট চলছে। আমাদের জন্মভূমিও এর বাইরে নয়। সব কিছু বন্ধ হয়ে গেছে। নিজেকে এবং পরিবারের সদস্যদের নিরাপদ রাখার জন্য, নিরাপত্তার জন্য আমরা বাসায় বসে আছি। শত অনুরোধ উপেক্ষা করে উৎসব মনে করে কেউ কেউ দলে দলে গ্রামে গেছেন। নিজের নিরপত্তার কথা নিজেরাই ভাবেননি।

ঠিক সেই মুহূর্তে আপনাকে, আমাকে, দেশকে নিরাপদ রাখার জন্য সেই “নন্দঘোষ(!)” সরকারি কর্মকর্তা, সেনাবাহিনীসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা, পুলিশ, ডাক্তাররাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত কাজ করে যাচ্ছেন নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়ে। আপনার আমার মতো তাদেরও সন্তান এবং পরিবারের জন্য মায়া আছে। প্রিয়জনদের নিরাপত্তার চেয়ে দেশের নিরাপত্তাই তাদের কাছে এখন মুখ্য হয়ে গেছে।
আসুন আমরা বাড়িতে আরামে থাকি আর আসুন এই “নন্দঘোষ জাতীয় হিরো”দের জন্য দোয়া করি তারা যেন প্রিয় এই দেশটাকে নিরাপদ রাখতে পারেন।

(ফেসবুক থেকে সংগৃহীত)

  • সর্বশেষ