শিরোনাম
◈ তনু হত্যা তদন্তে নতুন মোড়, আরও ২ সাবেক সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ ◈ দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত ◈ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ডিসেম্বরেও পুরোপুরি চালু হচ্ছে না ◈ মাইলস্টোন ট্র্যাজেডি: যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার যে কারণ উঠে এসেছে তদন্তে ◈ জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ ◈ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে: বিমানমন্ত্রী ◈ স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংক, পর্যায়ক্রমে প্রত্যাহার হবে প্রশাসক ◈ হাম কেড়ে নিল আরও ৪ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৮০০ ছুঁই ছুঁই ◈ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা, ১০ মাসেই ছাড়াল লক্ষ্যমাত্রার ৮৪% ◈ দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মিডিয়ার আচরণ এবং ভারত-পাকিস্তানের মিডিয়ার আচরণে আকাশ-পাতাল ফারাক নজরে এসেছে

দীপু তৌহিদুল : বাংলাদেশে যেভাবে প্রবাসীরা ফিরেছে ঠিক একই কায়দায় ভারতীয় পাকিস্তানিরাও তাদের নিজ দেশে ফিরেছে। কিন্তু করোনার দায় শুধু বাংলাদেশিরা নিয়েছে, ভারত-পাকিস্তানে সেটা ঘটেনি। বিশ্বাস না করলে ভারত-পকিস্তানের মিডিয়ার দিকে নজর করুন। এই নেগেটিভ প্রচারের দায়টা বাংলাদেশের মিডিয়ার উপরই বর্তায়, তাদের এখন নিউজই বাড়ি লকডাউন প্রবাসী আছে বলে, প্রবাসীর বাড়িতে লাল পতাকা ছবিসহ। এই নাবোধক প্রচারের ফলে দেশের করোনাভাইরাসের বিস্তার বাড়বে কমার বদলে। সাংবাদিকরা করোনাভাইরাস আক্রান্ত হওয়ার দায় পুরো চাপিয়েছে এককভাবে দেশি প্রবাসীদের ঘাড়ে বসিয়ে দিয়ে, অথচ বাংলাদেশে কর্মরত চীনা নাগরিক ও আকাশ পথ-সীমান্ত বন্ধ না করার দিকটি তারা বেমালুম চেপে গেছে। বাংলাদেশ যদি তার আকাশ পথ-সীমান্ত বন্ধ রাখতো এবং চীনা নাগরিকদের মনিটর করতো তাহলে কি আজকে অবস্থাটা এমন দাঁড়াতো? অবশ্যই না। আকাশ আর সীমান্ত খোলা রেখে প্রবাসীদের আসতেও দিলেন আবার তাদের ভিলেন বানিয়ে চোরের জীবন বেছে নিতে বাধ্য করলেন সেটা কীভাবে যৌক্তিক হয়? এটা স্বীকার করি প্রবাসীরা বেকুবের মতো বাংলাদেশে এই সময়টায় এসেছে, তাদের উচিত ছিলো উন্নত দেশগুলোতেই থেকে যাওয়া, এতে করে যাই-ই ঘটুক বাংলাদেশের মতো চিকিৎসা না পেয়ে মরার অবস্থা তাদেরও দেখতে হতো না। যাই হোক বাংলাদেশের মিডিয়ার আচরণ এবং ভারত-পাকিস্তানের মিডিয়ার আচরণে আকাশ-পাতাল ফারাক নজরে এসেছে। এই আচরণ চরম বৈষম্য ও অমানবিক, যা বাংলাদেশের সাংবাদিকতা পেশাকে আরও নি¤œগামী করেছে। বিবিসি, সিএনএন, সিবিএস আর আল জাজিরার মতো বিদেশি নিউজ সূত্রে আস্থা রাখতে শিখুন, কারণ আপনার দেশের মিডিয়া পারপাস সার্ভ করা ছাড়া আর কিছু জানেই নাÑতারা পুরো অক্ষম। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়