শিরোনাম
◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২০, ০৫:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ভয়ংকর তথ্য, সুস্থ হয়ে আবারও করোনায় আক্রান্ত হচ্ছে চীনে

ডেস্ক রিপোর্ট : [২] চীনের উহান থেকে বিশ্বের ২০২টি দেশ ও অঞ্চলে আঘাত হানে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২৬,৮৬২ জন। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫,৮৫,৪২৬ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১,৩৩,৯২৬ জন। এদিকে, করোনাভাইরাসের করাল গ্রাস থেকে অনেকটাই নাকি নিজেকে মুক্ত করতে পেরেছে চীন। এই আশার বাণীর মধ্যেই নতুন করে শোনা গেল এক ভয়াবহ তথ্য। চীনে সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের ১০ শতাংশের শরীরে ফের মিলেছে কোভিড-১৯ এর উপস্থিতি। এইসময়, বিডিপ্রতিদিন ও সময়টিভি

[৩]একটি রিপোর্ট অনুযায়ী চীনের সুস্থ হয়ে যাওয়া করোনা আক্রান্তদের মধ্যে তিন থেকে দশ শতাংশের দেহরসের পরীক্ষায় ফের করোনাভাইরাস পজিটিভ মিলেছে। তবে নতুন করে করোনা আক্রান্তরা একইরকম ছোঁয়াচে কিনা, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তবে সেরে যাওয়ার পরেও নতুন করে করোনায় সংক্রামিত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে চীনজুড়ে।

[৪] চীনের উহানেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। নতুন করে আক্রান্তদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। উহানের তোংজি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ১৪৫ জনের মধ্যে পাঁচ জনের শরীরে দ্বিতীয়বার করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়