শিরোনাম
◈ আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ◈ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ভারতের উদ্দেশে যে ‘কড়া’ বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ◈ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম ভাষণে নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে পরিচয় দিয়ে যা বললেন বিজয় ◈ পুলিশের ৫০ হাজার নিয়োগে তদন্ত, বাড়ি বাড়ি গিয়ে যাচাই চলছে ◈ ১৩ লাখ টাকার লোভে স্বামীকে হত্যা, নিখোঁজের এক মাস পর ঘরের মাটি খুঁড়ে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ ◈ পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার ◈ নির্বাচন প্রমাণ করেছে, বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে সক্ষম : প্রধানমন্ত্রী  ◈ খালেদাকে বাড়ি থেকে উচ্ছেদ: সেনাবাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা হঠাৎ দৃশ্যপটের বাইরে ◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবেলায় ফ্রান্সের বিভিন্ন ক্ষেত্রে ৯৪ লাখ টাকা দিলো নেইমারের পিএসজি

স্পোর্টস ডেস্ক : [২] মানুষের বিপদে তারকারা পাশে দাঁড়ান অনেক আগে থেকেই। এবারের নতুন দুর্যোগ করোনাভাইরাসের সময়ও যে যেভাবে পারছে, করোনাভাইরাস মোকাবিলায় নিজ নিজ অবস্থান থেকে সাহায্য করছেন। এবার সে তালিকায় নাম লেখালো নেইমার এমবাপ্পেদের ক্লাব পিএসজি।

[৩] এর আগে লিওনেল মেসি প্রায় সাড়ে নয় কোটি টাকার মতো দান করেছেন। এজেন্ট মেন্ডেজকে নিয়ে একই পরিমাণ অর্থ দান করেছেন রোনালদো। বৈরীতা ভুলে করোনা মোকাবিলায় হাতে হাত রেখে কাজ করছে দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। দুই ক্লাব মিলে দান করেছে সাড়ে নয় লাখ টাকা প্রায়।

[৪] ফ্রান্সের একটি দাতব্য প্রতিষ্ঠানকে এক লাখ ইউরো দান করেছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা। এই টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত শিশু, বৃদ্ধ ও গৃহহীনদের সাহায্য করা হবে। পাশাপাশি মাঠে কর্মরত ডাক্তারদের সহায়তা এবং স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের জন্যও ব্যয় করা হবে পিএসজির দেয়া অর্থ।

[৫] করোনাভাইরাসের জন্য তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যে বিশেষ ফুটবল জার্সিও বাজারে ছেড়েছে পিএসজি। সেখান থেকে প্যারিসের হাসপাতালগুলোর জন্য ২ লাখ ইউরো পাওয়ার আশা করছে নেইমারদের ক্লাবটি। সমস্ত অর্থ খরচ করা হবে স্বাস্থ্যসেবার কাজে।

[৬] ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী করোনাভাইরাসে শুধু ফ্রান্সেই মারা গেছেন প্রায় দেড় হাজারেরও বেশি। আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়