শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শয়তানের ফাঁদে আমরা যেভাবে পড়ে যাই

আহসান হাবিব : শয়তানের একটি জনপ্রিয় কৌশল হলো, সে আমাদের সামনে নিরেট খারাপ কাজের ভেতরেও কিছু ভালো বৈশিষ্ট্য তুলে ধরে। তখন আমরা সেই ভালো বৈশিষ্ট্যটি দেখে সেই খারাপ কাজটির সান্নিধ্যে চলে যাই।

বিভিন্ন খারাপ কাজে সম্পৃক্ত মানুষদেরকেও শয়তান নানাভাবে আমাদের সামনে মহৎ ব্যক্তি হিসেবে উপস্থাপন করে। আমরা তখন সেই সব ব্যক্তিরও ভক্ত হয়ে যাই। এভাবে খারাপ কাজ ও অপকর্মকারী ব্যক্তিদের সান্নিধ্যে নিয়ে শয়তান একটা সময় চূড়ান্ত খেলাটি খেলে। তখনি আমরা তার ফাঁদে পড়ে যাই এবং নিজের অজান্তে বা অবচেতনভাবে সেই খারাপ কাজটি করতে শুরু করি।

শয়তানের আরেকটি কৌশল হলো, নানা ধরনের যুক্তি ও বিচার বুদ্ধি দিয়ে সে একটি বাজে কাজকে জায়েজ করার চেষ্টা করে। ফলে, এমনও হয় যে, আমরা একটি অনিষ্টকর কাজকে ইতিপূর্বে যতটা এবং যেভাবে ঘৃণা করতাম, আস্তে আস্তে সেই ঘৃণার পরিমান কমতে থাকে। আমরা সেই পাপগুলোর ব্যাপারে সহনশীল হয়ে যাই।

আগে যে পাপগুলোর সাথে সহাবস্থান করার কথা আমি ভাবতেও পারতাম না, একসময় সেই পাপগুলো আমাদের গা সওয়া হয়ে যায়। এভাবে আরো কিছুটা সময় চলে যাওয়ার পর আমরা পুরোপুরি শয়তানের জিম্মায় চলে যাই। কয়েক বছর আগে যে কাজটিকে আমি সচেতনভাবে ঘৃণা করতাম, আজ হয়তো সেই কাজটি আমরা নিজেরাই অহরহ করতে পারি।

আল্লাহতাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার তাওফিক দিন। ঈমানটা শক্ত করে দিন। আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়