শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো, চীনে বেশির ভাগ বিদেশীর প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট শি জিন পিং

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২০১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৫২৮ জন এবং মারা গেছে ২৪ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৭ হাজার ১৯৬ জন। সিএনএন, সিএনবিসি, ওয়াশিংটন পোস্ট

[৩] শুক্রবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, একদিনে নতুন করে ৫৫ জন ভাইরাসে আক্রান্ত হয়েছে তারমধ্যে স্থানীয় মাত্র একজন এবং ৫ জন মারা গেছে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৩৪১ জন এবং মারা গেছে ৩ হাজার ২৯২ জন। সুস্থ হয়েছেন ৭৪ হাজার ৫৮৮ জন।

[৪] যুক্তরাষ্ট্র ১ দিনে ১৭ হাজার ৯৬ জন ভাইরাসে আক্রান্ত হলে এ নয়ে দেশটিকে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪ জন যা চীনকে ছাড়িয়ে গেছে। দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ৩শ’ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬৮ জন।

[৫] ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২১৫ জনে পৌঁছেছে। আক্রান্ত হয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

[৬] স্পেনে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন এবং আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৭৮৬ জন।

[৭] জার্মানিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮৯ জন এবং আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১১ জন

[৮] ইরানে এ পর্যন্ত ২ হাজার ২৩৪ জন মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৯ জন।

[৮] যুক্তরাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮১১ জন এবং মারা গেছে ৫৭৮ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়