শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ বছর আগেই কোরিয়ান সিরিজে উপস্থাপন করা হয় করোনাভাইরাস সম্পর্কে (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] এ ভাইরাস এখন সারা বিশ্বের মানুষের জীবনযাপন বদলে দিয়েছে। একই সঙ্গে এ ভাইরাস নিয়ে একের পরে এক গুজবও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এবার ইন্টারনেটে ভাইরাল হল কোরিয়ান সিরিজের একটি অংশ। কলকাতানিউজ২৪, মেট্রো, ফাস্টপোস্ট

[৩] নেটফ্লিক্সে রয়েছে ‘মাই সিকরেট টেরিয়াস’ নামে এ কোরিয়ান ওয়েব সিরিজ। এ সিরিজ আগেই করোনাভাইরাসের ভবিষ্যদ্বানী করেছে। এ ওয়েব সিরিজ মুক্তি পায় ২০১৮ সালে। এ ওয়েব সিরিজটির দশম এপিসোডের একটি অংশ ভাইরাল হয়। সেখানে এক চিকিৎসককে করোনা ভাইরাস সম্পর্কে বলতে শোনা যায়।

[৪] চিকিৎসক বলছে এটি ফুসফুসের রোগ। এ ভাইরাসটি মার্স ও সার্সের আওতায় পড়ে। ওই চিকিৎসক বলছে মার্সে ২০ শতাংশ মানুষের মৃত্যুর সম্ভাবনা থাকে। কিন্তু করোনা ভাইরাসে মৃত্যুর সম্ভাবনা ৯০ শতাংশ মানুষের। এমনকী এ রোগের কোনও ভ্যাক্সিন নেই, সেটিও বলা হয়েছে। এ ভিডিও ক্লিপটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন নেটিজেনরা।

[৫] কিন্তু এ ভিডিও কতটা সত্য, তা যাচাই করা হয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন উঠছে।  ভারতের প্রতিবেদন অনুযায়ী, এই শো-তে করোনাভাইরাসের উল্লেখ রয়েছে এবং সেটা কতটা ভয়ঙ্কর, সেটাও বলা হয়েছে ঠিকই। তবে কোভিড ১৯ প্রসঙ্গে কিছু বলা হয়নি।  বলা হয়নি কোভিড ১৯ বা করোনার একটি নতুন ভাইরাস, এও বলা হয়নি, ২০২০ সালেই এ ভাইরাস আক্রমণ করবে। তাই এটা বলা যায় না যে, এ কোরিয়ান ওয়েব সিরিজ আগেই ভবিষ্যদ্বাণী করেছিল।

[৬] এমন খবরও ছড়িয়েছে , এ ভাইরাস নাকি মানুষেরই তৈরি জৈব অস্ত্র। সোশ্যাল মিডিয়ায় এমন খবর অনবরত ঘুরেই চলেছে। যদিও কোভিড ১৯ এর উৎপত্তি কোথায় তা এখনও জানা যায়নি। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়