শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিষেধাজ্ঞা অবজ্ঞা করে হোসেনপুরে রাস্তায় গরুর হাট

হোসেনপুর (কিশোরগঞ্জ )প্রতিনিধি: [২] কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ করোনা প্রতিরোধে সরকার গৃহীত নীতি উপেক্ষা করে রাস্তার উপরে গরুর হাট বসেছে। এতে জনগণের সমাগমে অজ্ঞাতাকেই দায়ী করছেন অনেক স্থানীয় সুশীল ব্যক্তিবর্গ।
[৩] আজ (২৬ মার্চ) বিকেলে হোসেনপুর উপজেলার নির্ধারিত বৃহস্পতিবারে ডাকবাংলো সংলগ্ন গরুর হাট বসে থাকে।তবে দেশে ভয়াবহ করোণার পরিস্থিতির কারণে সরকার কর্তৃক হাট-বাজার, দোকান-পাট স্কুল /কলেজ, মাদ্রাসা, কিংবা মানুষের সমাগম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। এ নিয়ম কে উপেক্ষা করে বিভিন্ন গরু ব্যবসায়ী তাদের গরুকে হাটে নিয়ে আসে। তবে নির্ধারিত গরু হাটে গরু ক্রয় বিক্রয় না করে পার্শ্ববর্তী দ্বীপেশ্বর গোল চত্বর রাস্তার উপরে গরু ক্রয় বিক্রয় করছে।
[৪] এ সময় গরু ব্যবসায়ী লোকমান, তাজুল, হেলাল উদ্দিনসহ অনেকেই জানান, গরু বিক্রয় না করতে পারলে পরিবার-পরিজন নিয়ে না খেয়ে উপোস থাকতে হবে। করোনা ভয়াবহতা শুনেও বেঁচে থাকার তাগিদে হাট বাজারে এসেছে বলে জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়