শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে

ডেক্স রিপোর্ট : [২] গত রাত সাড়ে পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে  ৫ লাখ ২৫ হাজার ৩৮৭ জনের । ওয়ার্ল্ডওমিটার, যুগান্তর

[৩] চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ২১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। বাংলাদেশে থাবা বসিয়েছে করোনা। এখন পর্যন্ত ৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৫ জন। করোনাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী হিসেবে ঘোষণা করেছে।

[৪] এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্পেনে মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। এর আগে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা চীনকে ছাড়িয়েছে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত এ দেশটি। মোট মৃত্যুর হিসেবে এখন পর্যন্ত বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে ইউরোপের এই দেশটিতে।

[৫] এদিকে স্থানীয় সংবাদ মাধ্যম হলি এলিয়েটের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি আরও জানায়, স্পেনের পার্লামেন্ট জরুরি অবস্থার সময় আরও বাড়ানোর পাশাপাশি লকডাউনের সময় দুই সপ্তাহ বাড়িয়েছে।

[৬] স্পেনে সংক্রমণের হার বেড়ছে পাঁচগুণ এবং বর্তমানে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে।

[৭] ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি ছড়িয়েছে রাজধানী মাদ্রিদে, তবে উত্তর-পূর্বের কাতালোনিয়া অঞ্চলে দ্রুতবেগে বাড়ছে সংক্রমণের হার।

[৮] এর আগে দেশটির উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

[৯] বুধবার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত ৪ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এক লাখ ১০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়