শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মধ্যরাতে সাংবাদিক নির্যাতন, কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়

আনিস তপন : [২] গত বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে এই প্রতিবেদককে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, চার কর্মকর্তার বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ ইস্যু করা হয়েছে। জবাব দিতে বলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে।

[৩] অভিযুক্ত অপর তিনজন হচ্ছেন সিনিয়র সহকারী সচিব নাজিমউদ্দিন, সহকারী সচিব রিন্টু বিকাশ চাকমা ও সহকারী সচিব এসএম রাহাতুল ইসলাম।

[৪] অধিকতর তদন্তে তিন সদস্যের একটি বিশেষ কমিটি করে দেয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, এই কমিটি অভিযুক্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবে এবং অভিযোগের শুনানিও করবেন। তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে। সব কিছুই হবে সার্ভিস রুল অনুসারে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি শিথিল করার সুযোগ নেই। এই প্রক্রিয়ায় ইতোমধ্যে অনেক কর্মকর্তাকে টার্মিনেট করা হয়েছে।

[৬] জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, কুড়িগ্রামের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হয়েছে। বেতন বন্ধ হয়েছে কিনা জানতে চাইলে সচিব বলেন, একজন সরকারি কর্মকর্তা বরখাস্ত হলেও অর্ধেক বেতন পান। আপাতত তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে রাখা হয়েছে। গেজেটেড কর্মকর্তারা সেলফ ড্রয়িং কর্মকর্তা। তারা নিজেরাই তাদের বেতন তুলতে পারেন। পরবর্তী পদায়ন করা হলেই তারা বেতন তুলতে পারবেন। সম্পাদনা: হাসান হাফিজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়