শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসমাগম বন্ধে কক্সবাজার জেলায় যৌথ বাহিনীর টহল জোরদার

হাবিবুর রহমান, কক্সবাজার প্রতিনিধি: [২] করোনার কারনে জনসাধারণের সমাগম ও চলাচল নিয়ন্ত্রণ করতে কক্সবাজার জেলা শহর সহ উপজেলাগুলোতে যৌথভাবে টহল জোরদার করেছে সেনাবাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরা।

[৩] বুধবার ( ২৫ মার্চ) দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচ উপজেলায় সেনাবাহিনী ও তিন উপজেলা নৌবাহিনী এই টহল শুরু করে। এরমধ্যে নয়টি সেনাবাহিনী দল এবং পাঁচটি নৌ দল থাকবে।

[৪] কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, করোনা রোধে জনসাধারণে চলাচল নিয়ন্ত্রণ করতে সারাদেশের মতো কক্সবাজারে পাঁচ উপজেলায় সেনাবাহিনী টহল নামানো হয়েছে এবং উপকূলীয় তিন উপজেলায় নৌবাহিনীর টহল নামানো হয়েছে।

[৫] আট উপজেলার মধ্যে কক্সবাজার সদর, রামু, উখিয়া, পেকুয়া ও চকরিয়া টহল দিবে সেনাবাহিনী এবং উপকূলীয় উপজেলা কুতুবদিয়া, মহেশখালী ও টেকনাফে টহলে নেমেছে নৌবাহিনী। জেলা প্রশাসক আরও বলেন, করোনা রোধে সরকার হার্ডলাইনে রয়েছে। সাধারণ মানুষকে ঘর বের না হতে ইতোমধ্যে অনেক উদ্যোগ নেয়া হয়েছে। মানুষের চলাচলের নিয়ন্ত্রণ শতভাগ নিয়ন্ত্রণ করতে সেনাবাহিনী ও নৌবাহিনী দল নামানো হয়েছে। টহলরহ সেনবাহিনী ও নৌবাহিনী গণজমায়েত রোধ করতে নিয়ন্ত্রণের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়