শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএনসিসির বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো অব্যাহত

সুজিৎ নন্দী: [২] করোনাভাইরাস সংক্রমণ রোধে গত তিন দিনের মতো বুধবারও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বিভিন্ন সড়ক, প্রতিষ্ঠানের সামনে, উন্মুক্ত স্থানে ওয়াটার বাউজারের সাহায্যে তরল জীবাণুনাশক স্প্রে করেছে। এসকল স্থান ছাড়াও বিভিন্ন অবকাঠামো এবং সড়কে থাকা যানবাহনেও জীবাণুনাশক প্রয়োগ করে। এ সময় ৫টি ওয়াটার ব্রাউজার জীবাণুনাশক ছিটানোর কাজে ব্যবহার করে। ৮০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রায় ১২ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়।

[৩] স্বাস্থ্য বিভাগ জানায়, উত্তরা ১১, ১২, ১৩ এবং ১৪ নম্বর সেক্টর, মিরপুর এলাকার সেকশন ২, ১০, ১৩ এবং ১৪, মগবাজার, বাংলামোটর, গুলশান, বসুন্ধরা, আমিনবাজার ও গাবতলী, আগারগাঁও এলাকায় তরল জীবাণুনাশক ছিটানো হয়। শুধু সড়ক বা উন্মুক্ত স্থানই না বরং জনগণ যাতায়াত করে এমন সকল অবকাঠামোতেও জীবাণুনাশক দেওয়া হয়েছে।

[৪] সরেজমিনে দেখা যায়, যেখানে ওয়াটার বাউজার দিয়ে ছিটানো যায় না সেখানে হ্যান্ড স্প্রে এবং হুইলব্যারো মেশিনের সাহায্যে জীবাণুনাশক দেওয়া হচ্ছে। সড়কে থাকা বিভিন্ন যানবাহন, গণপরিবহনে, বাস টার্মিনালগুলোতেও স্প্রে করা হচ্ছে।

[৫] স্বাস্থ্য কর্মকর্তা জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ পর্যন্ত মোট ২ লাখ ৩০ হাজার লিটার তরল জীবাণুনাশক ডিএনসিসির প্রধান সড়ক, উন্মুক্ত স্থান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্প্রে করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ডিএনসিসি কর্তৃক তরল জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়