শিরোনাম
◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী ◈ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসকে ছাড়িয়ে গেছে কয়লা ◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্পেনে করোনা লড়াইয়ে দশ লাখ ইউরো দান করলেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : [২] এক করোনাভাইরাসেই থমকে গেছে গোটা বিশ্ব। মানুষের জনজীবন একেবারেই বিপর্যস্ত। আর এ মহামারীতে অচল ক্রীড়াঙ্গনও। প্রতিটা দেশের সব ধরনের ফুটবল টুর্নামেন্ট এখন স্থগিত। অলস সময় পার করছেন কোচরাও। তবে ঘরে পরিবার নিয়েই শুধু সময় কাটছে না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার। আর্ত-মানবতার সেবায়ও সময় দিচ্ছেন এই কাতালান কোচ। মার্কা

[৩] স্পেনের করোনাপ্রবণ অঞ্চলের মধ্যে অন্যতম গার্দিওলার জন্মস্থান কাতালুনিয়া। তাই তো মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এক মিলিয়ন ইউরো অর্থাৎ সাড়ে নয় কোটি টাকা দান করেছেন তিনি। বেশ কয়দিন ধরে আইনজীবীদের সঙ্গে কাজ করেছেন এ অর্থ ব্যয়ের সঠিক পথ খুঁজতে। এল মুন্দো

[৪] গার্দিওলার অর্থ সাহায্যের পুরোটাই যাবে বার্সেলোনা মেডিকেল কলেজ ও অ্যাঞ্জেল সোলার ড্যানিয়েল ফাউন্ডেশনের ক্যাম্পেইনে। এই অর্থ দিয়ে কেনা হবে চিকিৎসা সরঞ্জাম ও চিকিৎসকদের প্রোটেকটিভ ম্যাটেরিয়াল। মুন্দো দেপোর্তিভো।

[৫] মঙ্গলবার পর্যন্ত স্পেনে করোনায় মারা গেছে ২ হাজার ৬৯৬ জন। আর আক্রান্ত হয়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়