শিরোনাম
◈ হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিরিরবন্দরে করোনা প্রতিরোধে পল্লী সচেতনতা কর্মসূচি

সোহাগ গাজী, চিরিরবন্দর প্রতিনিধি : [২] দিনাজপুরের চিরিরবন্দরে সৈয়দপুর অঞ্চলের আওতাধীন রাণীরবন্দর এরিয়া অফিস ব্র্যাকের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড- ১৯) প্রতিরোধে গ্রামের পল্লীতে সচেতনতামূলক লিফলেট ও জীবাণু প্রতিরোধী হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।

[৩] করোনার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলবে বলে জানান কর্মকর্তারা। সৈয়দপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিসুর রহমানের তক্তাবধনে রাণীরবন্দর ব্র্যাক অফিসের এলাকা ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন এবং শাখা ব্যবস্থাপক মো. খোরশেদ আলম এসব লিফলেট ও হ্যান্ডওয়াশ বিতরণ কার্যক্রম করেন।

[৪] এ সময় তারা উপজেলার আলোকডিহি ,ফতেজংপুর ও সাতনালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের মাঝে এসব হ্যান্ডওয়াশ ও লিফলেট বিতরণ করেন। সেই সাথে মাইক্রোফাইন্যান্স সদস্য ও পল্লী সমাজের সদস্যদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণসমূহ, আইইডিসিআর হটলাইন নাম্বার সমূহ, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিয়ম, সঠিকভাবে হাত ধোয়ার ৬টি ধাপ হাতেকলমে শেখানো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল নিশ্চিত করাসহ করোনার সংক্রমণ থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

[৫] ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি একটি বিষয়। সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দেয়া হচ্ছে। এ কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়