শিরোনাম
◈ কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা ◈ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ◈ সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার ◈ আসছে শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি, সর্বোচ্চ ১৬ দিন ◈ ফুটপাত উন্মুক্ত করা হবে, দখল হলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক ◈ হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫২ ◈ শাহজালালে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে ◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার বিদ্যুত গ্রাহকরা ঘরে বসেই প্রি-পেইড কার্ড রিচার্জ করতে পারবেন

মাজহারুল ইসলাম : [২] ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বিপদজনক করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তাদের নির্ধারিত এজেন্টকে ফোন দিয়ে এটি করা যাবে।

[৩] ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দোকান বন্ধ থাকলে নির্ধারিত এজেন্টরা গ্রাহকদের ঘরে গিয়ে প্রি-পেইড মিটার রিচার্জ করবেন। এ বিষয়ে এজেন্টদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] এ জন্য গ্রাহকদের ডিপিডিসির ওয়েব ঠিকানা ভিজিট করে এজেন্টদের তালিকা জেনে ঘরে বসে রিচার্জের ব্যবস্থা করতে বলা হয়েছে। এ ছাড়াও গ্রাহকরা প্রয়োজনে ডিপিডিসির কলসেন্টার- ১৬১১৬ নম্বরে কল দিয়ে সহায়তা চাইতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

[৬] ডিপিডিপির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেকেই বাসা থেকে বের হচ্ছে না। প্রি-পেইড গ্রাহকদের ৪এপ্রিল পর্যন্ত রিচার্জ করতে বলা হয়েছে। তবে যদি তারা সেটি করতে না পারেন, তার জন্যই এ ব্যবস্থা করা হয়েছে।

  • সর্বশেষ