শিরোনাম
◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে ১০দিন ডিআরইউ বন্ধ ঘোষণা

সুজন কৈরী : [২] করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সদস্যদের সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ১০দিন বন্ধ থাকবে ডিআরইউর ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সব সেবা কার্যক্রম।

[৩] মঙ্গলবার ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৪] আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সদস্যদের বৃহত্তর স্বার্থে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

[৫] বৈঠকে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউর সব সদস্য, কর্মচারী, কর্মকর্তাকে ইউনিটি চত্বরে যাওয়া থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পরিস্থতি বিবেচনায় যথাসময়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। উদ্ভুত পরিস্থিতিতে সম্মানিত সদস্যদের সহযোগিতা বিশেষভাবে কাম্য।

[৬] ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, আমরা সেবা কার্যক্রম বন্ধ করলেও চলমান অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। সেইসঙ্গে ডিআরইউয়ের অফিস দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়